Terms & Conditions
সর্বশেষ আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬
Eloria Fashion ওয়েবসাইট ব্যবহার এবং এখান থেকে পণ্য অর্ডার করার মাধ্যমে আপনি আমাদের Terms & Conditions মেনে চলতে সম্মত হচ্ছেন।
১. পণ্যের তথ্য
আমরা পণ্যের ছবি, কালার, সাইজ, কাপড় ও অন্যান্য তথ্য যথাসম্ভব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। তবে ডিভাইসের স্ক্রিন বা আলোভেদে ছবির কালার কিছুটা ভিন্ন দেখা যেতে পারে।
২. অর্ডার
ওয়েবসাইটে অর্ডার করার পর আমাদের পক্ষ থেকে ফোন কল, SMS বা অন্য কোনো মাধ্যমে অর্ডার নিশ্চিত করা হতে পারে।
কোনো পণ্য স্টক-আউট, মূল্য পরিবর্তন বা অন্য কোনো অনিবার্য কারণে অর্ডার পূরণ করা সম্ভব না হলে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি।
৩. পণ্যের মূল্য
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য পরিবর্তন হতে পারে। অর্ডার নিশ্চিত করার সময় প্রযোজ্য মূল্যই চূড়ান্ত মূল্য হিসেবে গণ্য হবে।
৪. ভুল তথ্য
অর্ডার করার সময় ভুল নাম, ফোন নম্বর বা ঠিকানা দেওয়ার কারণে ডেলিভারি সংক্রান্ত কোনো সমস্যা হলে তার দায় কাস্টমারের ওপর বর্তাতে পারে।
৫. অর্ডার বাতিল
পণ্য পাঠানোর আগে অর্ডার বাতিলের সুযোগ থাকতে পারে। পণ্য পাঠানোর পর অর্ডার বাতিল বা গ্রহণ না করার ক্ষেত্রে আমাদের Return & Refund Policy প্রযোজ্য হবে।
৬. ওয়েবসাইটের ব্যবহার
ওয়েবসাইটের কোনো অংশ বেআইনি, প্রতারণামূলক বা ক্ষতিকর কাজে ব্যবহার করা যাবে না।
৭. নীতিমালা পরিবর্তন
Eloria Fashion প্রয়োজন অনুযায়ী এই Terms & Conditions পরিবর্তন বা আপডেট করতে পারে।
৮. যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
Eloria Fashion
Website: www.eloriafashionbd.com
Email: eloriafashionbd@gmail.con
Phone: 01410822777
Whatsapp: 01410822777
থ্রি-পিছ সেট
টু-পিছ সেট
শাড়ি কালেকশন
নতুন কালেকশন